Showing posts with label নিরুদ্দেশ. Show all posts
Showing posts with label নিরুদ্দেশ. Show all posts

Saturday, December 6, 2008

নিরুদ্দেশ

এই গানের শুধু টাইটেলটাই আমার। লেখা আকরামের। অনেকদিন যার সঙ্গে যোগাযোগ নাই।

এই নীল - নীল আকাশ
এই নোনা বাতাস
বারণ করে তোমায় হতে দাস
ভোলায় শেকড়, বসবাস
পরিপাটি আচঁড়ানো চুল এলোমেলো করে
ধ্বনি প্রতিধ্বনি তুলে চলো একবার

এই নীল - নীল আকাশ
এই নোনা বাতাস
অথৈ সাগরে ভাসাও ভেলা
তুমি খেলো জীবন মৃত্যু খেলা
হয়তো পথ হারাবে
ভয় পেয়োনা
মেঘ কেটে গেলে
আকাশের তারার পথ দেখাবে

এই নীল - নীল আকাশ
এই নোনা বাতাস
হয়তো এই যাত্রা
কখোনো শেষ হবে না
তাই পরিপাটি আচঁড়ানো চুল এলোমেলো করে
ধ্বনি প্রতিধ্বনি তুলে চলো একবার ...